ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, বিক্রি করি না: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে সংসদে নতুন একটি প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, “এই সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, বরং ধারণ করি।”বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মত দেন। মুক্তিযোদ্ধাদের নামের আগে “বীর” শব্দ যুক্ত করার বিষয়টি চালুর প্রস্তাবও তিনি উত্থাপন করেন।শামা ওবায়েদ বলেন, সংসদে যদি বীর মুক্তিযোদ্ধাদের নামের আগে এভাবে সম্বোধন করা হয়, তাহলে নতুন প্রজন্ম আরও বেশি করে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সংসদের ভেতরে এটি চালু করা গেলে বাইরেও একই চর্চা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।এ সময় স্পিকার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সংসদও তা অনুমোদন করেছে। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এমন ব্যক্তিরাই প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন, আর অন্যরা মুক্তিযোদ্ধা সহায়ক হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, সাধারণত সংসদে সদস্যদের আসনভিত্তিক পরিচয় ব্যবহার করা হয়, তবে প্রয়োজন হলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যথাযথভাবে পরিচয় উল্লেখ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর