ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
কালবৈশাখী ঝড়ে স্কুলে গাছ পড়ে দুই শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের ওপর পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকায় অবস্থিত শামসুন্নাহার কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন ছোট কালিয়া এলাকার নুর জামাল শেখের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর এলাকার জহির শেখের ছেলে মো. মাজেদুল শেখ (৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হুমায়ুন কবীর জানান, ঝড়ের সময় স্কুল সংলগ্ন একটি পুরোনো নারিকেল গাছ ভেঙে ভবনের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্কুলের কোনো শিক্ষককে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যা নিয়ে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সব কাগজপত্র তলব করা হয়েছে এবং কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?