ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক: মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং তিনি এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতির কারণে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফেরার আশা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজবকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। আফরোজা আব্বাস আরও জানান, মির্জা আব্বাস বর্তমানে উন্নত চিকিৎসার মধ্য দিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন এবং শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে পরিবার আশাবাদী।
এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হলে ১৪ এপ্রিল ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।
১০ এপ্রিল তার চিকিৎসা সংক্রান্ত অগ্রগতির তথ্য দেন সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, তখন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন এবং বসতে ও কথা বলতে পারছিলেন। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এবং নিবিড় ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থতার পথে রয়েছেন বলে জানানো হয়েছে।
তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, যেখানে তিনি এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা