ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি সংসদে উপস্থাপনের দাবি রুমিন ফারহানার
জাতীয় সংসদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি সংসদে উপস্থাপনের দাবি তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল) সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।তিনি বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে বাণিজ্যচুক্তি সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এর মধ্যে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয়গুলো আলোচনা হয়।নিজস্ব প্রতিবেদক: রুমিন ফারহানা আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে উল্লেখ করেন যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানির মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এই বাণিজ্যঘাটতি পূরণের লক্ষ্যেই দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি স্বাক্ষর নিয়ে তৎকালীন সুশীল সমাজ ও থিঙ্কট্যাংক মহল থেকে আপত্তি জানানো হয়েছিল। তাদের মতে, একটি অনির্বাচিত সরকারের এমন চুক্তি স্বাক্ষরের এখতিয়ার থাকা উচিত নয়। পাশাপাশি চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে বলেও তখন আলোচনা হয়েছিল। সেই কারণে পরবর্তীতে নির্বাচিত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে—এমন প্রত্যাশাও ছিল। তবে শেষ পর্যন্ত ৯ ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয়।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে থামিয়ে কার্যপ্রণালি বিধির ৩০১ নম্বর ধারা উল্লেখ করে বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সংসদের চলমান কার্যক্রম বা শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়েই কেবল পয়েন্ট অব অর্ডার তোলা যায়। তাই বিষয়টি নোটিশ আকারে দেওয়ার পরামর্শ দেন তিনি।স্পিকারের বক্তব্যের পর রুমিন ফারহানা আবারও সময় নিয়ে বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে এটি বাতিলের সুযোগ রয়েছে। তাই বিষয়টি সংসদে আলোচনার জন্য আনার দাবি জানান তিনি।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর