ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আগে রাজনীতি শিখুন, অপপ্রচার বন্ধ করুন : বিরোধীদের সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সংসদে বিরোধী দলের ভূমিকা ও আচরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করেন, কার্যকর ও গঠনমূলক রাজনীতির জন্য সংসদ সদস্যদের যথাযথ জ্ঞান ও শিষ্টাচার অপরিহার্য, যা বিরোধী দলের অনেক সদস্যের মধ্যে অনুপস্থিত।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা প্রায়ই বুঝতে পারেন না কোন বিধিতে কী বলতে হয় বা কোন ইস্যুতে কীভাবে কথা বলতে হয়। সংসদ নেতা তারেক রহমানকে পুরো সংসদের নেতা হিসেবে উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিরোধী দলের সদস্যদের দক্ষ ও পরিপক্ব করে তুলতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি ভালোভাবে শিখতে পারেন।
শেখ রবিউল আলম বিরোধী শিবিরের সমালোচনা করে বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত একটি দল, যাদের জনগণ কখনও ভোটের মাধ্যমে ক্ষমতায় বসায়নি, তাদের মধ্যে হতাশা থাকা অস্বাভাবিক নয়। তিনি আরও বলেন, যারা নির্বাচনের আগে নিজেদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ।
তিনি দাবি করেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোনো লাভ হবে না। কারণ ২৬-এর নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ৭১ শতাংশ মানুষ মত দিয়েছে, যার মধ্যে ৫১ শতাংশই বিএনপির প্রস্তাবিত ফর্মুলার পক্ষে মত দিয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সংসদ কারও দয়া বা অনুগ্রহে গড়ে ওঠেনি, বরং ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের ফল। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি ১৯৩টি মামলার আসামি হয়েছেন, ৯ বার কারাবরণ করেছেন এবং গুম ও রিমান্ডের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করে তিনি বলেন, অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট হতে দেওয়া হবে না। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে গঠনমূলক ভূমিকা নিতে হবে, অন্যথায় সময়ের সঙ্গে সঙ্গে তারা ইতিহাসের পাতায় গুরুত্ব হারাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা