ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু
নিজস্ব প্রতিবেদক: ভোটের লড়াইয়ে নেমেছেন দেশের বৃহত্তম আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে শুরু হয়েছে বহুল আলোচিত এই নির্বাচন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে টানা ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে প্রতিনিধি নির্বাচন করা হবে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে—বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) এবং আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ)। উভয় প্যানেলই সবগুলো ২৩টি পদে প্রার্থী দিয়েছে। পাশাপাশি ৯ জন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে লড়ছেন।
রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে এবার আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। যদিও দলটির সমর্থক কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী ছিলেন, তবে তারা অনুমতি পাননি বলে অভিযোগ উঠেছে।
নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য পদের ক্ষেত্রে ব্যালটে ১০টির কম বা বেশি ভোট প্রদান করলে তা বাতিল হিসেবে গণ্য হবে।
উভয় পক্ষই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা করেছে। রাজনৈতিক পরিবর্তনের পর এই নির্বাচন আইনজীবী অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ