ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, গণভোটসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতবিনিময় হয়।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।
বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রশংসা করেন। এ সময় ইইউ মিশনের পক্ষ থেকে বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষণ সংক্রান্ত একটি প্রতিবেদন ডা. শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতা বৈঠকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে এসব বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা কমে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতা, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা এবং বিভিন্ন স্থানে জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে। তারা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু সুপারিশও তুলে ধরেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা