ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তিন কোম্পানির চাপে ইতিবাচক শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা
ডুয়া নিউজ : আগের কর্মদিবসের ইতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতায় লেনদেন দেখা যায়।
কিন্তু দিনভর ইতিবাচক প্রবণতায় থাকার পর শেষ বেলায় তিন বড় মূলধনী কোম্পানির চাপে নেতিবাচক প্রবণতায় টার্ন নেয় বাজার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ভাগে আগের দিনের চেয়ে ১০ পয়েন্টের বেশি বাড়লেও শেষ বেলায় ২.৬৯ পয়েন্ট কমে যায়। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস কমে যায় ২.১২ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক ২.৫২ পয়েন্ট বাড়তে দেখা যায়।
লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইর সূচক নামিয়েছে তিন বড় মূলধনী কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর কারণে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ৪ পয়েন্ট। কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির বা ৩৩.৭৪ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৭৭.৯২ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৭৫টির বা ১৮.৩৪ শতাংশের।
ডিএসইতে আজ ৪১৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৯ লাখ টাকার বা ৪ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)