ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই অডিট ফার্মের ওপর বিএসইসি’র নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগে দুটি অডিট ফার্ম এবং তাদের বেশ কয়েকজন পার্টনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও রিং শাইন টেক্সটাইলসের আর্থিক অডিটে গুরুতর গাফিলতি ও তথ্যের গরমিল পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তদন্তে বেরিয়ে এসেছে যে, অডিট কার্যক্রম পরিচালনার সময় অডিট ফার্মগুলো প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং পর্যাপ্ত প্রমাণের ওপর ভিত্তি না করেই আর্থিক প্রতিবেদন তৈরি করেছে। এর ফলে প্রকাশিত ওই সব আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
২০১৮ সালের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অডিটের ক্ষেত্রে অনিয়মের দায়ে ‘মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’ এবং এর প্রাক্তন পার্টনার আবু কাইসারকে শাস্তির আওতায় আনা হয়েছে।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর বিশেষ অডিট রিপোর্টে দেখা যায়, জমির উন্নয়ন, স্থায়ী আমানত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের গরমিল থাকা সত্ত্বেও ফার্মটি প্রতিবেদনে ‘আনমডিফাইড ওপিনিয়ন’ বা সঠিক বলে মত দিয়েছিল। এই অপরাধে অডিট ফার্মটিকে তালিকাভুক্ত সিকিউরিটিজ অডিটের ক্ষেত্রে এক বছরের নিষেধাজ্ঞা এবং আবু কাইসারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
রিং শাইন টেক্সটাইলসের আর্থিক অডিটের ক্ষেত্রেও বড় ধরনের অনিয়ম পেয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানটির ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অডিট ফার্ম ও এর পার্টনার আবদুস সাত্তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এতে করে আর্থিক প্রতিবেদনে প্রকৃত চিত্র উঠে আসেনি। এ জন্য ওই ফার্মকে তিন বছরের জন্য এবং আবদুস সাত্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
একইভাবে, রিং শাইন টেক্সটাইলসের ২০১৯ সালের অডিট কার্যক্রমে অনিয়মের অভিযোগে ‘আতা খান অ্যান্ড কোং’ এবং এর পার্টনার মকবুল আহমেদকে বিএসইসি’র অডিটর প্যানেলের জন্য পাঁচ বছরের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, অডিট ফার্মগুলোর ওপর বিএসইসি’র এই কঠোর পদক্ষেপ তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)