ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাটখাত উন্নয়নে নানামুখী সহায়তা দিচ্ছে সরকার: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং বহুমুখীকরণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্য অতীতের মতো গুরুত্ব হারিয়েছে এ ধারণা সঠিক নয়। বরং বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ওপর জোর বাড়ায় প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল তন্তু হিসেবে পাটের চাহিদা আবারও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ায় আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ, অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ হিসেবে এ সুযোগ কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও জানান, দেশের পাটকলগুলো বর্তমানে তাদের সক্ষমতা অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে কাজ করছে। অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ কার্যকরভাবে বাস্তবায়ন করছে, যার ফলে নির্দিষ্ট পণ্যে পাটের মোড়কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
পাটখাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে নানামুখী নীতি সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে, যাতে খাত সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। পাশাপাশি পাট আইন, ২০১৭ এবং জাতীয় পাটনীতি, ২০১৮ হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরিবর্তিত বৈশ্বিক বাজার ও প্রযুক্তির সঙ্গে খাতটি আরও প্রতিযোগিতামূলক হয়।
সবশেষে তিনি বলেন, পাটপণ্যের বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে পাটখাতকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর