ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, অতঃপর আটক
নিজস্ব প্রতিবেদক: ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে দেবজতী চক্রবর্তী নামে এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার প্রায় ৯ ঘণ্টার মধ্যেই তাকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে পাইকগাছা পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই দিন দুপুর ৩টার দিকে তিনি মোবাইল ফোনে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরমে পাইকগাছায় দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দেয় এবং এসএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ে। এমন পরিস্থিতিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিরক্ত হয়ে দেবজতী এই হুমকি দেন বলে জানা যায়। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিদ্যুৎ বিভাগের ডিজিএম অঞ্জন কুমার সরকার জানান, এলাকায় চাহিদা অনুযায়ী ২৪ ঘণ্টায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও বরাদ্দ রয়েছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর বাইরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, হুমকির বিষয়টি জানার পরই থানা পুলিশকে অবহিত করা হয় এবং পরে অভিযুক্তকে আটক করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আটক দেবজতী ঘটনার বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা