ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলপথ আধুনিকায়নের উদ্যোগ: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে পুরোনো ও জরাজীর্ণ রেললাইন এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রেলপথের এ অবস্থা চলায় রেল পরিচালনায় ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণকে নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারের জন্য ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
রেলপথ মন্ত্রী জানান, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয় এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে ঠিকাদার নিয়োগের মাধ্যমে সংস্কার কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, একইভাবে পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ‘পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দুই প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং যাত্রীসেবা আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর