ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে
সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পালিত হয়েছে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’। দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের নেতৃত্বে এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং সৃজনশীল ব্যক্তি ও বিজ্ঞানীদের কাজ সমাজে কীভাবে অবদান রাখে—এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ১৯৯৯ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জাতিসংঘের সাধারণ পরিষদে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর আগে ১৯৭০ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় সংস্থাটি, যে কারণে প্রতি বছর এ দিনটিই নির্ধারণ করা হয়েছে।
সমাপনীতে আয়োজকরা জানান, মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)