ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয় উন্নয়নে নতুন প্রস্তাবনা চাইলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (২৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭টি, যা ক্রমাগত বাড়ছে। তিনি প্রশ্ন তোলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে উন্নতি করছে, সেই মডেল অনুসরণ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তোলা সম্ভব কি না। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কি শুধুই পদ সৃষ্টি, অবস্থান তৈরি এবং রাজনৈতিক প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে হচ্ছে কিনা, তা ভাবার সময় এসেছে।
তিনি আরও বলেন, বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয়গুলোকে কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকেই কার্যকর প্রস্তাবনা আসা উচিত বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে সরকার সহযোগিতামূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।
সমাপনী বক্তব্যে মন্ত্রী উপাচার্যদের উদ্দেশে বলেন, তারা যদি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করতে চান, তবে সরকার তাদের পাশে থাকবে। উচ্চশিক্ষার অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি উপাচার্যদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)