ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস বিএমইউর অপথালমোলজি বিভাগের সাবেক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হিসেবেও দায়িত্বে ছিলেন।
শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত্য অনুষদের ডিন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বিএমইউর সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস দুপুর ২টা ২৫ মিনিটে বিএমইউর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিয়া পরিষদ। সংগঠনের এক শোকবার্তায় জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকবার্তায় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শনিবার বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতবাসী করার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত