ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জুলাই সনদে প্রতারণার উপাদান রয়েছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ ও গণভোটের কিছু অংশে প্রতারণার উপাদান যুক্ত করা হয়েছে। তবে ওইসব অংশ বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে। বিএনপি সব সময়ই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ছিল এবং আছে। দলটি জুলাই সনদকে নিজেদের অবস্থানের সঙ্গে সম্পৃক্ত করে। তবে সনদ ও গণভোটের মধ্যে কিছু বিষয় প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমরা মনে করি।’
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন শেষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ সনদের কোনো সাংবিধানিক বা আইনগত ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ জারির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের চেতনা ধারণ করেই বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। ’৭১ ও ’২৪-এর মধ্যে বিভাজন সৃষ্টি করা ঠিক নয়। ’৭১ ছিল বলেই ’২৪ এসেছে। একই সঙ্গে ’৯০-এর অভিজ্ঞতাও আমাদের পথচলার অংশ। সব ধরনের বিভ্রান্তি থেকে বের হয়ে বাংলাদেশি চেতনায় এগিয়ে যেতে হবে।’
মানবাধিকার কমিশন ও গুম কমিশনসহ বিভিন্ন আইন নিয়ে প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন পর্যালোচনা করে সংসদে তোলা হবে। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এগুলো গ্রহণযোগ্য করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বিচার বিভাগের স্বকীয়তা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
আসাদুজ্জামান দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা বর্তমানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার জনকল্যাণে কাজ করছে এবং এসব অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে থাকা দুর্নীতি দূর করে একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। যশোর কোর্টের ঐতিহ্য পুনরুদ্ধার, বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং আইনজীবীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের মৃত্যুর পর এক কোটি টাকার সুবিধা নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন