ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সব ধর্মের মানুষের নিরাপদ আবাস বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেছেন, মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।
পরে তিনি নান্দাইলে তার নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন বিএনপির নির্বাচনি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় দেশের ক্রীড়াক্ষেত্র এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়