ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রেখেছেন: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “উন্নয়ন সংলাপ কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, প্রথম ক্যাবিনেট বৈঠকেই প্রায় ১১ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করে প্রথম দিনেই ৩৮ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষি কার্ডও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের আগেই ইমামদের জন্য মাসিক ভাতা চালুর পাইলট প্রকল্প শুরু হয়েছে, যা সরকারের সামাজিক সহায়তা কার্যক্রমের অংশ।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং উপরিভাগের পানিতে মাছ চাষের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি দুই পাশে গাছ লাগিয়ে একটি টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। সংসদে বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে উভয় পক্ষের সদস্য রাখা হয়েছে।
শেষে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও উন্নয়নই মূল লক্ষ্য হওয়া উচিত। এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)