ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, ঢাকার আওতায় আসছে পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে পাঁচটি প্রস্তাব। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনা, জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন, দুটি নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়া এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বৈঠকে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব। একই সঙ্গেনেওয়া হয়েছে প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তের সিদ্ধান্ত। বর্তমানে প্রকল্পটি তিনটি জেলায় বিস্তৃত থাকায় তৈরি হচ্ছিল প্রশাসনিক জটিলতা। পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত হয়ে পড়েছিল কঠিন। নতুন সিদ্ধান্তের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন সেবা সহজেরআশা সংশ্লিষ্টদের।
আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জাতীয় চা দিবসের তারিখ ৪ জুন থেকে পরিবর্তন করে ২১ মে নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। ২০২০ সাল থেকে ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
অনুমোদন পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও। বিদ্যমান আইনে বিএসইসির ক্ষেত্রে বয়সসীমা ছিল ৬৫ বছর এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে ৬৭ বছর। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে এই সীমা ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছিল বলে জানানো হয় এ বৈঠকে।
এ ছাড়া সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বৈঠকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)