ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ ডাকসুতে বসবে ছাত্রদলের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান অস্থিরতা নিরসনে এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় বড় ধরনের সাংগঠনিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এছাড়াও রাজধানী ঢাকার বড় বড় সরকারি কলেজ এবং ঢাকার বিভিন্ন জোনের (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) ইউনিট প্রধানদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পাসের চলমান উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে পরবর্তী কৌশল নির্ধারণই হবে এই সভার মূল লক্ষ্য। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত