ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
হাজারো নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। যোগদানের পর তাকে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার প্রস্তুতি চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ইসহাক সরকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এনসিপিতে যোগদানের বিষয়টি ইসহাক সরকার নিজেই নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
যোগদানের পর তাকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক করা হবে বলে জানিয়েছেন ইসহাক।
তিনি জানান, দলের নীতি-আদর্শের প্রতি আস্থা এবং জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন। তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে এনসিপির বর্তমান নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনেছে। এই কারণেই তিনি দলটিকে নিজের জন্য উপযুক্ত মনে করছেন।
এদিকে জানা গেছে, ইসহাক সরকারকে আহ্বায়ক করার প্রক্রিয়ায় বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ওই পদ থেকে সরে দাঁড়াবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো