ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সংসদ গ্যালারি থেকে মুছে গেল ফুল-নদীর নাম, কেন?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের গ্যালারিগুলোর নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সাত বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে। আগে বিভিন্ন ফুল ও নদীর নামে থাকা গ্যালারিগুলো এখন থেকে দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বগাথা বহন করবে। বুধবার (২২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন এই উদ্যোগের ফলে সংসদের গ্যালারিগুলো এখন সরাসরি স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হলো। বীরশ্রেষ্ঠদের নামে বরাদ্দকৃত গ্যালারিগুলো হলো:
গ্যালারি-৩: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।
গ্যালারি-৪: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
গ্যালারি-৫: বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন।
গ্যালারি-৬: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
গ্যালারি-৭: বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।
ভিআইপি গ্যালারি-১: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
ভিআইপি গ্যালারি-২: বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান।
উল্লেখ্য যে, সংসদের গ্যালারি-১ এবং গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, “গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে এই নামকরণ কেবল একটি আনুষ্ঠানিক পরিবর্তন নয়, বরং এটি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে মুক্তিযুদ্ধের চেতনা ও বীরত্বকে স্থায়ীভাবে ধারণ করার একটি প্রতীকী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।”
এর আগে সংসদের গ্যালারিগুলোর নাম ছিল বকুল, শিউলী, শিমুল বা বিভিন্ন নদীর নামে। এই পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বীরত্ব ও ত্যাগের ইতিহাস আরও দৃশ্যমান করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)