ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি খাতের বৈপ্লবিক পরিবর্তন এবং ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পূরণে বাংলাদেশে ‘পেপ্যাল’ (PayPal) চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলাদেশে পেপ্যাল-এর কার্যক্রম আরম্ভ করতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারসমূহকে কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে এই পেমেন্ট গেটওয়ে চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।”
ফ্রিল্যান্সিং খাতকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে ৭ হাজার ৫০০ ফ্রিল্যান্সারকে এই কার্ড প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আইসিটি অধিদপ্তরের মাধ্যমে আগামী ৫ বছরে আরও ১ হাজার দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা হবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন (Python) প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটির মতো উচ্চপ্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থীকে এই বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও স্নাতক ও আন্ডার গ্রাজুয়েটদের জন্য এক বছর মেয়াদী ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৮৩টি সরকারি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন সেবা যুক্ত করা হবে। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন ৪০ জন ব্যক্তিকে বেসিক কম্পিউটার এবং ২০ জন নারী উদ্যোক্তাকে ওয়াইফাই (WiFi) প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে।সংসদ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের তরুণরা বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে এবং দেশে কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা