ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: নৌ-মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, পুরো বন্দর নয় বরং নির্দিষ্ট কিছু টার্মিনাল পরিচালনার দায়িত্ব কেবল বিদেশি অপারেটরদের দেওয়া হতে পারে।
অপারেটর নিয়োগের নীতিমালামন্ত্রী তাঁর বক্তব্যে জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ) বা সরকারের বিশেষ অনুমোদনের ভিত্তিতে শুধুমাত্র নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এই প্রক্রিয়ায় দেশি এবং বিদেশি—উভয় ধরনের যোগ্য প্রতিষ্ঠানকেই বিবেচনা করার সুযোগ রয়েছে।
আধুনিকায়ন ও বর্তমান সক্ষমতাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) একটি বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। বন্দরের আধুনিকায়ন ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতেই এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লালদিয়া টার্মিনাল নিয়ে চুক্তিএছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চর এলাকায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পিপিপি পদ্ধতিতে এই টার্মিনালটি পরিচালনার জন্য ডেনমার্কের বিশ্বখ্যাত মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস বিভি’-এর সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বন্দরের কার্যক্রমে আরও গতি আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)