ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ডিএমপির শীর্ষ ৩ পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তিন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:
মো. মাহমুদুল কবির: পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে সরিয়ে তাকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মাদ মাসুদ রানা: ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনারকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
মোছা. লিজা বেগম: ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে তাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। মূলত প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এই নিয়মিত বদলি সম্পন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু