ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় যুবশক্তিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চারজন সদস্য। গত সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে যোগ দেন।
জাতীয় যুবশক্তিতে নতুন যোগদানকারী নেতারা হলেন জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ এবং জীবন স্লান।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই চার নেতাকে সংগঠনের সুনির্দিষ্ট দায়িত্ব পরবর্তীতে প্রদান করা হবে। যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, তরুণ প্রজন্মের অংশ হিসেবে এই নেতাদের যোগদান সংগঠনকে আরও গতিশীল ও সর্বজনীন করতে সহায়তা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর