ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ার কারসাজিতে সাকিব-হিরুর ৩১ কোটি টাকা জরিমানা বহাল
নিজস্ব প্রতিবেদক: সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরুসহ সংশ্লিষ্ট চক্রের করা রিভিউ আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফলে কারসাজির দায়ে অভিযুক্ত ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে আগের দেওয়া মোট ৩১ কোটি ৩৮ লাখ টাকা জরিমানার অর্থই পরিশোধ করতে হবে।
কারসাজির নেপথ্যে যা ছিল
বিএসইসির তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সোনালি পেপারের শেয়ার নিয়ে কারসাজি করেন। তারা বাজারে কৃত্রিম লেনদেনের চিত্র তৈরি করে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন এবং সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়িয়ে বড় অংকের মুনাফা হাতিয়ে নেন।
পারিবারিক ও ব্যবসায়িক সিন্ডিকেট
এই কারসাজিতে হিরু তার পারিবারিক ও ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করেন। চক্রের সদস্য হিসেবে হিরুর বাবা আবুল কালাম মাতবর, স্ত্রী কাজী সাদিয়া হাসান, বোন কনিকা আফরোজ, দুই ভাই মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবরসহ ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ও প্রতিষ্ঠান জড়িয়ে পড়ে। কারসাজিতে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট, ডিআইটি কো-অপারেটিভ এবং সফটভার্সন।
কার কত জরিমানা
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা এবং প্রধান হোতা আবুল খায়ের হিরুকে ২ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিরুর বাবা, স্ত্রী ও ডিআইটি কো-অপারেটিভকে পৃথকভাবে ২ কোটি ৭৬ লাখ টাকা করে এবং অন্যান্য সহযোগীদের ২ কোটি টাকার বেশি হারে জরিমানা গুনতে হবে।
রিভিউ আবেদন কেন নাকচ হলো
অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে শাস্তি মওকুফের আবেদন জানিয়েছিলেন। তবে বিএসইসি জানিয়েছে, রিভিউ আবেদনে তারা নতুন কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং আগের দণ্ডাদেশে কোনো পদ্ধতিগত ত্রুটিও ছিল না। তাই তথ্য-উপাত্তের ভিত্তিতে আরোপিত এই শাস্তি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ