ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাব নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরাসরি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়। তার দাবি, আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে সহনীয় পর্যায়েই রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদে রুমিন ফারহানা জানতে চান, দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল এবং বর্তমানে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তা ৯ শতাংশের ওপরে রয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়ার কারণ বুঝতে হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেভাবে বেড়েছে, তার তুলনায় বাংলাদেশে তা অনেক কম। সরকার জ্বালানির দাম ‘মডারেট’ বা সহনীয় হারে বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি শিল্পকারখানার মোট উৎপাদন খরচের মাত্র ৭ থেকে ৮ শতাংশ জ্বালানির পেছনে ব্যয় হয়। সেখানে ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লেও সামগ্রিক উৎপাদন খরচে এর প্রভাব তুলনামূলকভাবে কম।
পরিবহন খাতের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, একটি বাস ২০০ কিলোমিটার চলতে ২৫ থেকে ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, এতে খরচ বেড়েছে প্রায় ৪৫০ টাকা। একই পরিমাণ জ্বালানিতে একটি ট্রাক ১০ হাজার কেজি পণ্য পরিবহন করতে পারে। ফলে ইউনিটপ্রতি পণ্যের ওপর এই ব্যয়ের প্রভাব খুবই সীমিত বলে দাবি করেন তিনি।
বিশ্ববাজারের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক দেশে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়। যুক্তরাষ্ট্রে যুদ্ধের আগে যেখানে গ্যালনপ্রতি দাম ছিল ২ ডলার ৭০-৮০ সেন্ট, তা পরে ৫ ডলারের বেশি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, অর্থনীতির মৌলিক ভারসাম্য বজায় রাখতে বিশ্বব্যাপী যে নীতি অনুসরণ করা হচ্ছে, বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। তাই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিকল্পিত ও সহনীয় পর্যায়েই করা হয়েছে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর