ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকার হাউসে তদন্তে ডিএসই
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত পাঁচটি ব্রোকারেজ হাউসের কার্যক্রম পরিদর্শনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রম পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৫০), আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬০), ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬২), ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬৩) এবং মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬৪)।
জানা গেছে, চলতি বছরের ৯ মার্চ ডিএসই এ বিষয়ে বিএসইসিতে একটি চিঠি পাঠায়। সেই চিঠির ভিত্তিতেই ব্রোকারেজ হাউসগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কমিশন। ডিএসইর চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্টক-ব্রোকার ও স্টক-ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত তথ্যের পাশাপাশি মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম ও নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৭(১) অনুযায়ী ডিএসইকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি পরিদর্শনের সময় উল্লিখিত অভিযোগ ছাড়াও অন্য কোনো অনিয়ম বা অসঙ্গতি ধরা পড়লে সেগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
এছাড়া কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএসই কর্তৃপক্ষ ফরম-(ছ) দাখিল করে জানিয়েছে যে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলো মার্জিন রুল, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্জিন লেনদেনে অনিয়ম থাকলে তা বিনিয়োগকারী ও বাজার উভয়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অনিয়ম চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে এবং বাজারে আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।
এসএএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)