ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজার আধুনিকায়নে জাপানের সাথে ডিবিএ-র চুক্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন (জেএসডিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির মূল লক্ষ্য হলো বাজারের দক্ষতা বৃদ্ধি, সুশাসন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারকে আরও আধুনিক করে তোলা। ডিবিএ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের প্রতিনিধিত্বকারী সংগঠন, অন্যদিকে জেএসডিএ জাপানের সিকিউরিটিজ শিল্পের একটি শক্তিশালী স্ব-নিয়ন্ত্রক সংস্থা, যার সদস্য হিসেবে প্রায় ৫০০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
ডিবিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আন্তর্জাতিক এসআরও-র সাথে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক চুক্তি। এই চুক্তির অধীনে দুই দেশ আর্থিক বিনিয়োগ ও শেয়ারবাজার সংক্রান্ত আইন-কানুন বিনিময়, নীতিনির্ধারণী প্রক্রিয়া এবং এসআরও-র পরিচালনা পদ্ধতির উন্নয়নে কাজ করবে।
এছাড়া সুপারভিশন বা তদারকি ব্যবস্থা শক্তিশালী করা, আর্থিক লেনদেন ব্যবস্থার উন্নয়ন, নতুন বিনিয়োগ পণ্য ও সেবায় উদ্ভাবন আনা এবং বিনিয়োগকারী শিক্ষা কর্মসূচি প্রসারে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করবে।
সমঝোতা স্মারকে জাপানের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএ-র চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং বাংলাদেশের পক্ষে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
চুক্তি প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, "জেএসডিএ-র মতো একটি সুপ্রতিষ্ঠিত ও অভিজ্ঞ সংস্থার সাথে এই অংশীদারিত্ব আমাদের বাজারের কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতার ফলে বিশ্বমানের সেরা চর্চাগুলো বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা দেশের শেয়ারবাজারকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।"
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজার আরও সুসংগঠিত, গতিশীল এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে সব অংশীজনের জন্য সুফল বয়ে আনবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা