ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইলিয়াস আলীকে গুমের নেতৃত্ব দেন হাসিনা: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য। তিনি দাবি করেছেন, এটি ছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা এবং এর পেছনে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব জড়িত।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর সিলেট জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হওয়া সাবেক এমপি ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইলিয়াস আলীকে একজন ত্যাগী ও গণতন্ত্রকামী নেতা হিসেবে অভিহিত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার পরিবারের কষ্ট উপলব্ধি করে এবং গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় তাই করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক আল আসলাম মুমিন।
এছাড়াও ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর