ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সততার আড়ালে সম্পর্ক ভাঙার ঝুঁকি
ডুয়া ডেস্ক: সম্পর্কে সব সত্য সব সময় সরাসরি বলা উপকারী নাও হতে পারে এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সহানুভূতি, প্রেক্ষাপট ও অপর পক্ষের অনুভূতির প্রতি যত্ন না থাকলে ‘নির্মম সততা’ অনেক সময় সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
গবেষণা ও বিভিন্ন কেস স্টাডির ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, সততা নিঃসন্দেহে বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে সেই সততা যদি কাউকে আঘাত করা, নিয়ন্ত্রণ করা বা সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
‘বিষাক্ত’ সততার কিছু ধরন
১. আঘাত করার উদ্দেশ্যে সত্য ব্যবহার
তর্কের সময় ‘আমি তো সত্যটাই বলেছি’ বলে কঠিন উদাহরণ টেনে আনা অনেক সময় আবেগে আঘাত করে এবং সম্পর্ককে দুর্বল করে দেয়।
২. অপ্রয়োজনীয় সমালোচনা
সঙ্গীর চেহারা, বুদ্ধিমত্তা বা কাজ নিয়ে নেতিবাচক মন্তব্য অনেক সময় গঠনমূলক না হয়ে অপমানের উদ্দেশ্যে করা হয়। সততার উদ্দেশ্যই এখানে মূল বিষয়।
৩. ভুল সময়ে সত্য বলা
সঙ্গী যখন মানসিকভাবে দুর্বল থাকেন, তখন কঠিন সত্য বলা তার কষ্ট আরও বাড়াতে পারে। এমন সময় সংবেদনশীলতা জরুরি।
৪. অতীত নিয়ে অতিরিক্ত কথা
পূর্ববর্তী সম্পর্ক বা ব্যক্তিগত ইতিহাস বারবার তুলে ধরা বর্তমান সম্পর্কে অনিশ্চয়তা ও হিংসা তৈরি করতে পারে।
৫. সহানুভূতির অভাব
শুধু সত্য বলার উদ্দেশ্য থাকলে অনেক সময় তা অপর পক্ষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই বলার আগে এর প্রয়োজনীয়তা ভাবা জরুরি।
৬. ‘ব্রুটাল অনেস্টি’র ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, নির্মম সততা অনেক সময় বিষাক্ত আচরণে পরিণত হয়, যা সম্পর্কের সম্মান ও মানসিক নিরাপত্তা নষ্ট করে দেয়।
কখন সব সত্য না বলাই ভালো
বিশেষজ্ঞরা বলেন, ব্যক্তিগত মতামত আঘাতমূলক হলে তা প্রকাশ না করাই ভালো, বিশেষ করে যখন উদ্দেশ্য কাউকে ছোট করা। রাগ বা আবেগের বশে বলা সত্যও পরে সম্পর্কের ক্ষতি করতে পারে। একইভাবে, শুধু নিজের স্বস্তির জন্য বলা সত্যও অপর পক্ষের মানসিক কষ্ট বাড়াতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর