ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মন্দা বাজারেও চমক
মার্চে ডিএসইর টপ গেইনারে আধিপত্য লোকসানে থাকা আর্থিক প্রতিষ্ঠানের
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারের প্রভাবে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা থাকলেও গত মার্চ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় চমক দেখিয়েছে মৌলভিত্তিহীন ও লোকসানি কিছু কোম্পানি। বিশেষ করে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলো গত মাসে টপ গেইনার বা দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে।
ডিএসইর মাসিক তথ্য অনুযায়ী, গত মাসের শীর্ষ ১০টি গেইনার কোম্পানির মধ্যে ৫টিই ছিল আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের। কোম্পানিটির শেয়ার দর ১০০ শতাংশ বেড়ে ৩.২০ টাকায় দাঁড়িয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিনান্সের দর ৮৩.৩৩ শতাংশ বেড়ে ৩.৩০ টাকা হয়েছে। এছাড়া পিপলস লিজিং এবং ফারইস্ট ফিনান্স উভয়ের দর ৭৬.৪৭ শতাংশ বেড়ে ৩ টাকায় উন্নীত হয়েছে। এফএএস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দরও ৭০.৫৯ শতাংশ বেড়ে ৩.৯০ টাকায় দাঁড়িয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও শীর্ষ তালিকায় ছিল হামিদ ফেব্রিক্স, ফ্যামিলিটেক্স (বিডি), আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ এবং প্যাসিফিক ডেনিমস। বাজার সংশ্লিষ্টদের মতে, মূলত স্বল্প মূলধনী ও লোকসানি এসব শেয়ারে বিনিয়োগকারীদের এক ধরণের জল্পনা-নির্ভর বিনিয়োগের কারণে এই দরবৃদ্ধি দেখা গেছে।
মার্চ মাসে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি কোম্পানির শেয়ার দর।
গত মাসে মোট ১০,২১১ কোটি টাকা লেনদেনের মধ্যে ৪৬.৮৬ শতাংশ বা ৪,৭৮৫ কোটি টাকা ছিল উৎপাদনমুখী খাতের (ওষুধ, বস্ত্র, প্রকৌশল, সিমেন্ট ও খাদ্য)। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাত মিলে অবদান রেখেছে ২৯.৯৭ শতাংশ। এছাড়া সেবা ও বিবিধ খাতের অবদান ছিল ২৩.০৯ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, অনেক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দর দীর্ঘ সময় ধরে তলানিতে থাকায় এবং অবলুপ্তির শঙ্কার মাঝে পুনর্গঠন প্রক্রিয়ার খবর আসায় এক ধরণের কৃত্রিম দরবৃদ্ধি দেখা যাচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসেও দুর্বল মৌলভিত্তির আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারে একই ধরণের অস্বাভাবিক প্রবণতা দেখা গিয়েছিল।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?