ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পরবর্তী প্রজন্মের হাতে শেয়ার হস্তান্তর করছেন দুই কোম্পানির এমডি
নিজস্ব প্রতিবেদক: দেশের সিমেন্ট ও ইস্পাত খাতের দুই শীর্ষস্থানীয় উদ্যোক্তা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা ও নেতৃত্বে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে বড় ধরনের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের প্রধান দুই কর্ণধার তাদের স্ত্রী ও সন্তানদের প্রায় ১৬৬ কোটি ১৪ লাখ টাকা মূল্যের শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাখিল করা এক ডিসক্লোজারের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। মূলত পারিবারিক উত্তরাধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়িক মালিকানায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ এপ্রিলের বাজার দর অনুযায়ী এই শেয়ারগুলোর মূল্যমান নির্ধারণ করা হয়েছে।
ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার হাতে থাকা ক্রাউন সিমেন্টের ১ কোটি ৪০ লাখ শেয়ার, প্রিমিয়ার সিমেন্টের ৪৫ লাখ শেয়ার এবং জিপিএইচ ইস্পাতের ৩ কোটি ৫০ লাখ শেয়ার নিজ স্ত্রী মাসুমা বেগম, মেয়ে সাদমান সাইকা সেফা এবং ছেলে সালেহীন মুসফিক সাদাফকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হস্তান্তরের ফলে ক্রাউন সিমেন্টে তার ব্যক্তিগত শেয়ার ১২.৪৭ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নামবে। একইভাবে প্রিমিয়ার সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতে তার শেয়ারের পরিমাণ যথাক্রমে ৩.১৫ শতাংশ এবং ১১.১৭ শতাংশে দাঁড়াবে।
অন্যদিকে, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্টের ভাইস-চেয়ারম্যান আলমগীর কবির তার স্ত্রী কামরুন নাহার, ছেলে রায়হানুল কবির এবং দুই মেয়ে রাইসা কবির ও নুসাইবাহ কবিরকে ক্রাউন সিমেন্টের ৪৬ লাখ শেয়ার উপহার দেবেন। এর ফলে কোম্পানিটিতে তার ব্যক্তিগত হিস্যা ৫.৬৭ শতাংশ থেকে কমে ২.৫৭ শতাংশে দাঁড়াবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ৩০ এপ্রিলের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বর্তমানে এই শেয়ার গ্রহীতারা সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে নিবন্ধিত রয়েছেন।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বড় শিল্প গোষ্ঠীগুলোর মধ্যে এই ধরণের উত্তরাধিকার পরিকল্পনা কর্পোরেট সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। এর ফলে প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের সরাসরি মালিকানা কমলেও পরিবারের সম্মিলিত মালিকানা 'স্পন্সর-ডাইরেক্টর' ক্যাটাগরিতেই বহাল থাকবে, যা কোম্পানিগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ