ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইপিও নিয়ে মার্চেন্ট ব্যাংকগুলোকে বিএসইসির আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্ত অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রতি দুই বছরে অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনতে হবে। যারা এই শর্ত পরিপালন করতে পারেননি, তাদের কঠোরভাবে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে মার্চেন্ট ব্যাংকসমূহের শীর্ষ প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভায় বিএসইসি চেয়ারম্যান বলেন, “পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন এবং বিনিয়োগকারীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে কমিশন কাজ করছে। লাইসেন্সপ্রাপ্ত যেসব ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকার শর্ত অনুযায়ী নতুন ইস্যু আনতে পারেননি, তাদের অবশ্যই দ্রুত শর্ত পরিপালন করতে হবে।” তিনি আরও জানান, কমিশন শিগগিরই ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ বা জনস্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে।
সভায় বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিন এবং প্রায় ৫৮টি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় ধরে চলা এই সভায় পুঁজিবাজারে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করা, তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও তার সমাধান, নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বন্ডের মাধ্যমে অর্থায়ন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত মার্চেন্ট ব্যাংক ও ইস্যু ম্যানেজাররা তাদের পাইপলাইনে থাকা নতুন ইস্যুগুলোর বর্তমান অবস্থা কমিশনের সামনে তুলে ধরেন। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, খুব দ্রুতই তারা পুঁজিবাজারে নতুন কোম্পানি ও আইপিও আনতে সক্ষম হবেন।
উল্লেখ্য, উক্ত সভায় ট্রিপল এ ফাইন্যান্স, এবি ইনভেস্টমেন্ট, আইডিএলসি ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টসহ দেশের শীর্ষস্থানীয় সকল মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি’র মুখপাত্র ও পরিচালক মোঃ আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ইএইচপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ