ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারের মেয়াদ বাড়লো ১ বছর
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের সময়সীমা আরও এক বছর বাড়ানোর অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সময় বৃদ্ধির অনুমোদন দিয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) কোম্পানিটি এ সংক্রান্ত আনুষ্ঠানিক পত্র হাতে পেয়েছে।
পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী, রাইট শেয়ারের অর্থ ব্যবহারের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৬। বিএসইসির নতুন সিদ্ধান্তের ফলে কোম্পানিটি এখন ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অর্থ ব্যবহারের সুযোগ পাবে। বার্জার পেইন্টসের কোম্পানি সচিব খন্দকার আবু জাফর সাদিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, "প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সময়ের আবেদন করেছিলাম। কমিশন আমাদের সব প্রকল্প-সংশ্লিষ্ট ব্যয়ের মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছে।"
একইসাথে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিতব্য তাদের তৃতীয় কারখানার বিনিয়োগ পরিকল্পনাও সংশোধন করেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রকল্প ব্যয় ৮১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৮০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
কোম্পানি সূত্র জানায়, অটোমেশন, আধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং ‘ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম’ (MES) অন্তর্ভুক্ত করার কারণে নকশায় পরিবর্তন আনা হয়েছে, যা প্রকল্পের ব্যয় বাড়িয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতির কারণে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিও এই ব্যয় বাড়ার অন্যতম কারণ। বাণিজ্যিক উৎপাদনে কিছুটা বিলম্ব হওয়ায় তহবিলের সঠিক ব্যবহারের স্বার্থে কোম্পানিটি বিএসইসির কাছে সময় বৃদ্ধির আবেদন করেছিল।
উল্লেখ্য, বার্জার পেইন্টস দেশের বাজারে তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে, যা ছিল কোম্পানিটির ইতিহাসের সর্বোচ্চ ডিভিডেন্ড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার ১ হাজার ৩৯৩ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ