ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ার দরে অস্বাভাবিক উল্লম্ফন: ডিএসইর চিঠির জবাব দেয়নি একমি পেস্টিসাইডস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেনে ‘অস্বাভাবিক’ বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ ও নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানের মুখে থাকা কোম্পানিটি এখন পর্যন্ত এই চিঠির কোনো জবাব দেয়নি।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল কোম্পানিটির কাছে এই অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। গত ১ মার্চ একমি পেস্টিসাইডসের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬ টাকা, যা মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে গত ১২ এপ্রিল লেনদেন শেষে ২৬ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই অল্প সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৬৬ শতাংশ। গতকাল রবিবার পর্যন্ত এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে কোনো ঘোষণা দেয়নি কোম্পানিটি।
দরবৃদ্ধির এই পরিস্থিতির মধ্যেই কোম্পানিটির শীর্ষ ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটির পরিচালক, কর্মকর্তা এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা কোনো টাকা পরিশোধ ছাড়াই প্রায় ২৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার গ্রহণ করেছেন।
এই অবৈধ সুবিধাভোগীদের তালিকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানসহ বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর নাম উঠে এসেছে। অনিয়মের অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যান শান্তা সিনহা ও ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করে প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
অনিয়মে সহযোগিতার অভিযোগে একমি পেস্টিসাইডসের আইপিও ইস্যু ম্যানেজার ‘শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট’-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়া আইপিও তহবিলের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং ভুল আর্থিক প্রতিবেদন প্রদানের দায়ে নিরীক্ষা প্রতিষ্ঠান ‘শিরাজ খান বসাক অ্যান্ড কোং’ এবং ‘শফিক বসাক অ্যান্ড কোং’-এর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)