ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করবে এবং এটি সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি জানান, শিক্ষা ব্যবস্থায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমি কি একসঙ্গে ৫ শতাংশ বাজেট নিতে পারব? যেখানে আমাদের বর্তমান অবস্থা দুর্বল। হঠাৎ করে বড় একটি বাজেট দেওয়া হলে তা গ্রহণ করা কঠিন হবে।” তিনি আরও বলেন, ধাপে ধাপে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে এবং সরকার পরিকল্পিতভাবে এই অগ্রযাত্রা এগিয়ে নেবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে পর্যায়ক্রমে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী বাজেটের পর শিক্ষকদের বিষয়েও সরকার বিশেষভাবে বিবেচনা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা