ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিজিটাল সেবায় বড় চমক: রবির সাথে চুক্তিবদ্ধ হলো কে অ্যান্ড কিউ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড তাদের ডিজিটাল সেবার পরিধি বাড়াতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সাথে একটি সরাসরি অপারেটর বিলিং চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে নেটফ্লিক্স, গুগল পে-সহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মের ভাউচার এখন রবির মাধ্যমে সহজেই বিক্রি করতে পারবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, রবির বিশাল গ্রাহক নেটওয়ার্ক ব্যবহার করার এই সুযোগ কে অ্যান্ড কিউ-এর রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
কে অ্যান্ড কিউ সম্প্রতি প্রযুক্তিনির্ভর ব্যবসায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। চলতি বছরের শুরুতেই কোম্পানিটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সাথে একটি চুক্তি করেছে, যার মাধ্যমে তারা বাংলাদেশে 'স্টারলিঙ্ক' স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদিত পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে কাজ করবে। এর আওতায় স্টারলিঙ্ক ইন্টারনেটের দেশব্যাপী বিপণন, বিক্রি ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা।
এছাড়া রবির সাথে তাদের আরও একটি 'অ্যাপ্লিকেশন-টু-পারসন' এগ্রিগেটর চুক্তি হয়েছে। এর মাধ্যমে বিটিআরসি-র লাইসেন্সপ্রাপ্ত হয়ে বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের এসএমএস এবং নোটিফিকেশন ডেলিভারি সেবা প্রদান করবে কোম্পানিটি।
ডিজিটাল সেবায় বিনিয়োগের ইতিবাচক প্রভাব কোম্পানিটির আর্থিক প্রতিবেদনেও স্পষ্ট। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কে অ্যান্ড কিউ-এর শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৮৩ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১ টাকা ৬৭ পয়সা। এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৫৫ পয়সায়।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটির ব্যবসায় বড় ধরনের ঘুরে দাঁড়ানোর চিত্র দেখা গিয়েছিল। ওই বছরে ইপিএস ৬৭ পয়সা থেকে এক লাফে ৯ টাকা ৪৯ পয়সায় উন্নীত হয়। ভালো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ দিভিডেন্ড ঘোষণা করেছিল।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)