ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার সংস্কারে কঠোর বার্তা অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অনিয়ম ও কারসাজি খতিয়ে দেখতে শেয়ারবাজারে বিশেষ তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গত ১৫ বছরের নানা অনিয়ম বিশ্লেষণে এ উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে বক্তব্য প্রদানকালে তিনি এ তথ্য তুলে ধরেন। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, মূলধন গঠনের ক্ষেত্রে ব্যাংকনির্ভরতা কমিয়ে শেয়ারবাজারকে শক্তিশালী করার বিষয়ে সরকার তার নির্বাচনী অঙ্গীকারে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে। এতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
বাজারে কারসাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ সময়ের অনিয়ম খতিয়ে দেখতে একটি বিশেষ কমিশন গঠনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারকে আরও বহুমাত্রিক করতে করপোরেট বন্ড, সুকুক ও গ্রিন বন্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব প্রবাহকে গতিশীল করা সম্ভব হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জন করা হবে।
এদিকে সংসদে দেওয়া বক্তব্যে তিনি অতীত সরকারের সময়ে আর্থিক খাতে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। পাশাপাশি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়কালের আর্থিক পরিস্থিতিও তার বক্তব্যে উঠে আসে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)