ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে অগ্রাধিকার পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। এ আসনগুলোতে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএনপি, পাশাপাশি প্রার্থী বাছাইয়ের জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ডও প্রকাশ করেছে দলটি।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে এবং তা চলবে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম সংগ্রহের মূল্য ২ হাজার টাকা এবং জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা থাকা নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।
তিনি আরও জানান, চূড়ান্তভাবে প্রার্থী নির্ধারণ করবে দলের পার্লামেন্টারি বোর্ড এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এই সময়সূচি সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি আরও জোরদার করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে