ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নিরীক্ষায় গাফিলতি মেনে নিল না বিএসইসি, নিষিদ্ধ অডিট ফার্ম ও পার্টনার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোং। সিকিউরিটিজ আইন লঙ্ঘন এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এক বছর এবং এর এনগেজমেন্ট পার্টনার মো. আবু কায়সারকে দুই বছরের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ২০১৮ ও ২০১৯ অর্থবছরে ফারইস্ট ইসলামী লাইফের আর্থিক বিবরণী নিরীক্ষার দায়িত্বে ছিলেন মাহফেল হক অ্যান্ড কোং এবং তাদের পার্টনার আবু কায়সার। ওই সময়কার নিরীক্ষা কার্যক্রমে গুরুতর অসঙ্গতি ও গাফিলতির প্রমাণ পাওয়ায় এই কঠোর ব্যবস্থা নিল নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসি সূত্রে জানা গেছে, এই অনিয়মের বিষয়টি নিয়ে প্রথমে তদন্ত করে অডিট ফার্মগুলোর নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। তবে এফআরসি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল, তা বিএসইসির কাছে অপর্যাপ্ত ও অসন্তোষজনক মনে হয়। বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন নিজস্ব শুনানি শেষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর অধীনে এই নিষেধাজ্ঞার আদেশ দেয়।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক বছর মাহফেল হক অ্যান্ড কোং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির অডিট বা নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এছাড়া প্রতিষ্ঠানটির এনগেজমেন্ট পার্টনার আবু কায়সার আগামী দুই বছর এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে অভিযুক্তদের চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশনের চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগ।
বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে স্বচ্ছতা ফেরাতে এবং আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা রক্ষায় অডিটরদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিএসইসির এই কঠোর অবস্থান অন্য নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। অডিটরদের সামান্য ভুল বা অবহেলা সাধারণ বিনিয়োগকারীদের বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যা বাজারের সামগ্রিক আস্থায় ফাটল ধরায়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)