ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রুপালী ইন্স্যুরেন্সের ১১ কর্মকর্তাকে জরিমানা করল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ জন পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) বড় অংকের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ক্রেডিট রেটিং সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিএসইসির সাম্প্রতিক মাসিক এনফোর্সমেন্ট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে এই ১১ ব্যক্তির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তিদের তালিকায় রয়েছেন—মোস্তফা গোলাম কুদ্দুস, আলী আহমেদ, মোহাম্মদ ইউনুস, কাজী মনিরুজ্জামান, কে এম ফারুক, আবু হেনা, শাওন আহমেদ, ওবায়দুল হক, মোস্তফা কামরুস সোবহান, ফজলুতুন নেসা এবং কোম্পানিটির সিইও ফাওজিয়া কামরুন তানিয়া। উল্লেখ্য যে, তালিকার শীর্ষে থাকা কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ২০২৫ সালের জানুয়ারিতে মৃত্যুবরণ করেছেন। এছাড়া দণ্ডিতদের মধ্যে কয়েকজন বর্তমানে কোম্পানির সাথে সক্রিয়ভাবে যুক্ত নেই।
বিএসইসির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ক্রেডিট রেটিং কোম্পানি বিধিমালা লঙ্ঘনের দায়ে এই জরিমানা আরোপ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, রুপালী ইন্স্যুরেন্স এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)-এর মধ্যে সম্পাদিত চুক্তিতে মেয়াদের অস্পষ্টতা ছিল। নিয়ম অনুযায়ী, একবার কোনো রেটিং এজেন্সির সাথে চুক্তি হলে তা প্রাথমিক রেটিং এবং পরবর্তী তিনটি ধারাবাহিক নজরদারি (সার্ভেইল্যান্স) রেটিং পর্যন্ত কার্যকর রাখতে হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া এই চুক্তি বাতিল বা নতুন কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া আইনত দণ্ডনীয়।
নথি পর্যালোচনায় দেখা গেছে, সিআরআইএসএল-এর রেটিং রিপোর্টের মেয়াদ ২০২২ সালের ২৮ নভেম্বর শেষ হওয়ার পরদিনই অর্থাৎ ২৯ নভেম্বর রুপালী ইন্স্যুরেন্স 'ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড'-এর সাথে নতুন চুক্তি করে। বিএসইসির মতে, আগের এজেন্সির সাথে চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ না করে বা কমিশনের পূর্বানুমোদন না নিয়ে নতুন এজেন্সি নিয়োগ করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুনানির সময় অভিযুক্তরা দাবি করেছিলেন যে, আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা নতুন রেটিং এজেন্সি নিয়োগ করেছেন। তবে বিএসইসি এই যুক্তি গ্রহণ করেনি এবং পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান বজায় রেখে এই জরিমানা বহাল রাখে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)