ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রুমার ফ্রন্টিয়ার বিক্রি করবে ৫০ লাখ রানার অটোমোবাইল শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালক ব্রুমার ফ্রন্টিয়ার পিই II (মরিশাস) লিমিটেড ঘোষণা দিয়েছে, তারা কোম্পানির ৫০ লাখ শেয়ার বর্তমান বাজারমূল্যে বিক্রি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশিত হয়েছে।
বর্তমান শেয়ারদরের ভিত্তিতে শেয়ারপ্রতি ৪০ টাকা ৫০ পয়সা হিসেবে এই বিক্রির মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ২০ কোটি ২৫ লাখ টাকা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রুমার ফ্রন্টিয়ার বর্তমানে ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার ধারণ করে রেখেছে।
বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে পাবলিক ও ব্লক মার্কেটে মিলিয়ে ৩০ এপ্রিলের মধ্যে। কোম্পানি জানিয়েছে, বিক্রি প্রক্রিয়াটি বাজারের স্বাভাবিক নিয়ম মেনে সম্পন্ন করা হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)