ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৮ এপ্রিল ঢাকায় চারটি পৃথক ধাপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত বিস্তারিত রুটিন প্রকাশ করে এনটিআরসিএ। একই সঙ্গে রুটিনের অনুলিপি ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
রুটিন অনুযায়ী, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬-এর এমসিকিউ পরীক্ষা নির্ধারিত সময়সূচি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সুবিধার্থে পরীক্ষাকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
এতে ক-গ্রুপের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এ গ্রুপে সুপার, অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ, ব্যবসা ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সুপার পদ অন্তর্ভুক্ত রয়েছে।
খ-গ্রুপের পরীক্ষা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ গ্রুপে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনাল সহ-সুপার পদের প্রার্থীরা অংশ নেবেন।
গ-গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এ গ্রুপে কামিল মাদরাসা অধ্যক্ষ, আলিম মাদরাসার অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এবং ভোকেশনাল সুপার পদে প্রার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
ঘ-গ্রুপের পরীক্ষা বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সহ-সুপার পদ অন্তর্ভুক্ত রয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আপডেট জানতে প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর