ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিএসই-তে সপ্তাহের শেষ দিনে সূচক নিম্নমুখী, লেনদেনে কমতি
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরতির খবরে গতকাল ঘুরে দাঁড়িয়েছিল দেশের শেয়ারবাজার। উল্লেখযোগ্য হারে বেড়েছিল সূচক ও লেনদেন। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে হামলার কারণে আবারও অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব আজ পড়েছে শেয়ারবাজারে। যুদ্ধবিরতি নিয়ে চলছে নানা রকম বিতর্ক। বাজার সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতির উন্নতি হলে আবারও বাজারে স্থিতিশীলতা ফিরবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭.৭০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩.১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ৩০৬টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২১৪ কোটি ৭৩ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৪.৬১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩২৮.২৯ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?