ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগের বছর কোম্পানিটি ব্যতিক্রমীভাবে ৪৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩৪ কোটি টাকা। একই সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬০ পয়সায়, যা আগের বছরের ৪২১ টাকা ৯৪ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, আগের অর্থবছরে কোম্পানিটির অস্বাভাবিক বেশি মুনাফার পেছনে এককালীন আয়ের বড় ভূমিকা ছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে হার্ড গুডস ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি করার ফলে সেই অর্থ আয় হিসেবে যুক্ত হয়েছিল, যা সমাপ্ত অর্থবছরে নেই।
কোম্পানিটি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন, ২০২৬ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়