ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংশ্লিষ্টরা।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। এরপর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি এসি পুড়ে যায় ও প্রচুর ধোয়া সৃষ্টি হয়।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, হঠাৎ করেই সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছিল। সার্ভার রুমটি সংবেদনশীল হওয়ায় সেখানে থাকা যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত