ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বয়সসীমা বিল পাসে নীরব বিরোধীদল, সমালোচনায় চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে নতুন আইন পাস করেছে জাতীয় সংসদ। দীর্ঘদিনের আলোচনার পর রোববার (৫ এপ্রিল) অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই সংশোধনী বিল অনুমোদন পায়।
‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বিলটি পাসের সময় বিরোধীদলীয় সদস্যরা ভোটদানে বিরত থাকেন, যদিও তারা সরাসরি বিরোধিতা করেননি।
বিল পাসের পর সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদলীয় সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে আন্দোলনের মূল দাবি ছিল বয়সসীমা বৃদ্ধি ও কোটা সংস্কার, সেই প্রেক্ষাপটে এ বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তিনি আরও বলেন, যাদের ত্যাগ ও সংগ্রামের ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে, সেই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতাদের ‘সমর্থনসূচক’ অবস্থান নেওয়া প্রত্যাশিত ছিল। যদিও তারা ‘না’ বলেননি, তবুও ‘হ্যাঁ’ না বলা বিষয়টি তাকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ আরও উল্লেখ করেন, সংসদে উপস্থিত ‘জুলাই যোদ্ধাদের’ প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তাদের ত্যাগের ফলেই আজকের এই পরিবর্তন এসেছে বলে তিনি দাবি করেন।
এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বিলের মাধ্যমে যারা উপকৃত হবেন, সেই আন্দোলনকারী তরুণরা আজ সংসদে উপস্থিত রয়েছেন এবং তাদের সম্মান জানানো প্রয়োজন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত