×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দেশবাসীকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শবে বরাতের শুভেচ্ছা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১০:৩১:৫৮

দেশবাসীকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শবে বরাতের শুভেচ্ছা

ঢাবি প্রতিনিধি : দেশবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এর আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তাঁরা বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমরা বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে উভয় নেতা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সব অন্যায়-অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।

পাশাপাশি তাঁরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত